Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » নারী ও শিশু » কৃমিনাশক ট্যাবলেটে স্কুলছাত্রীর মৃত্যু

কৃমিনাশক ট্যাবলেটে স্কুলছাত্রীর মৃত্যু

কৃমিনাশক ট্যাবলেটে স্কুলছাত্রীর মৃত্যু

যশোরের বেনাপোলে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে রিয়া (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের ঘিবা গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে ও ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। রিয়ার বাবা আবু বকর জানান, জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে স্কুলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় রিয়াকে। রাতে তার মাথা ঘোরা ও বমি হয়। গোসল করানোর পর কিছুটা সুস্থ হয়। সকাল ১০ টার দিকে বেনাপোল বাজারে স্থানীয় চিকিৎসক আবদুল মজিদের কাছে নিয়ে গেলে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে বেনাপোলের দুর্গাপুর গ্রামে চাচার বাড়িতে নিয়ে গোসল করানোর পর কিছুটা সুস্থ হয়। তাকে যশোর নেয়ার প্রস্তুতি নেয়া হলে আবারও অসুস্থ হয়ে সে মারা যায়। ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, গত রোববার স্কুলের সবাইকে এক সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বুধবার ওষুধ খাওয়ানোর কথা ঠিক নয়। রিয়ার মৃত্যু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদের নিয়ে তাকে দেখতে এসেছি। স্কুলের অন্য ছেলেমেয়েদের কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। স্কুলের শিক্ষক ও রিয়ার পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনাটি আপনাদের জানাবো।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top