Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মায়নমার দূতাবাস ঘেরাও করবে আওয়ামী ওলামা লীগ।

মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মায়নমার দূতাবাস ঘেরাও করবে আওয়ামী ওলামা লীগ।

রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর মায়নমার সরকারের বর্বরোচিত হামলা ও নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে “ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ” । অভিলম্বে এই নির্যাতন বন্ধ না করা হলে ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ।শুক্রবার রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউ এ আয়োজিত মায়নমারের নিরীহ মুসলিমদের উপর সরকারি বাহিনীর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এক সভায় আওয়ামী ওলামা লীগ সভাপতি- আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী এই কর্মসূচির কথা জানান। পাশাপাশি হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে জাতিসঙ্ঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। আগামী সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দেওয়া হবে এবং মায়নমার দূতাবাস ঘেরাও করার দিন-ক্ষন ঘোষনা করা হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওঃ এস.এম ফরিদ-উজ-জামান, সাধারন সম্পাদক মাওঃ মো- দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ন সম্পাদক এম আব্দুল্লাহ আল ইস্্রাফিল, যুগ্ন-সম্পাদক- মোসাররফ হোসেন নাঈম, মাওঃ দেরোয়ার হোসেন, এ্যাডঃ মাওঃ আব্দুস সালাম, শেখ আলী আব্বাস, এ্যাডঃ মনিরুজ্জামান এবং মতিঝিল থানার সভাপতি মাওঃ আরিফ হোসেন প্রমূখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top