প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার শুরু হয়েছে।এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।৭ হাজার ১৯৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১১টি কেন্দ্র বিদেশে।২০০৯ সাল থেকে দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করে সরকার। এই পরীক্ষা নিয়ে অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমালোচনা রয়েছে
Welcome To B News Just another WordPress site
