১৮ আগস্ট এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা। শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
Welcome To B News Just another WordPress site
