প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনার উদ্ধারকাজের দৃশ্যও ‘লাইভ’ বা সরাসরি টেলিভিশনে সম্প্রচার না করতে তথ্য মন্ত্রণালয় থেকে বিটিভিসহ ২৬টি টিভি চ্যানেলের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ১৯ জুলাই তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদারের সই করা এই চিঠিতে বলা হয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার উদ্ধারকাজ পরিচালনার সময়ে এবং কোথাও অপরাধ সংঘটিত হলে বা জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার সময়ে তা সরাসরি সম্প্রচার করা হলে উদ্ধার বা অভিযানকাজ ব্যাহত হয়। তাই এ ধরনের ঘটনায় উদ্ধার বা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কাজ সরাসরি টিভিতে সম্প্রচার না করার অনুরোধ জানানো হলো।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘অতীতে রানা প্লাজায় উদ্ধারকাজের দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের বীভৎস দৃশ্য টিভিতে দেখানো হলে যেকোনো মানুষ, বিশেষ করে শিশুরা অসুস্থ হয়ে যেতে পারে। সে জন্য আপত্তিকর দৃশ্য টিভিতে না দেখানোই ভালো।’
Welcome To B News Just another WordPress site
