Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে আইএস

পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে আইএস

ঝিনাইদহ সদর উপজেলায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।  মঙ্গলবার দুপুরে সাইট ইন্টিলিজেন্সের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’-এ এই হত্যার দায় স্বীকার করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের সদর উপজেলার করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতর হামরা শিকার হন আনন্দ গোপাল। সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, মোটরসাইকেলে করে আসা তিনজন পুরোহিতের ওপর হামলা করে। তারা প্রথমে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। পরে জবাই করে হত্যার পর মোটরসাইকেলে করে চলে যায়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top