Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » রোববার জামায়াতের হরতাল

রোববার জামায়াতের হরতাল

মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদ আগামী রোববার হরতাল কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। নিজামী জামায়াতের বর্তমান আমির। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগ নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। এরপর জামায়াত এই কর্মসূচি দিল। ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদে কাল শুক্রবার দলটি দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top