Wednesday , 10 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করল স্বামী

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করল স্বামী

যৌতুকের টাকা না পেয়ে সাভারে নাসিমা বেগম নামের (২৫) এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী।আজ ভোর রাতে সাভারের আমিনবাজার বসুধা বস্তিতে জনৈক মাছুর উদ্দিনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে পুলিশি গ্রেপ্তারের ভয়ে পালিয়েছে তার স্বামী।নিহত গৃহবধূর চাচী ফুলবানু জানান, গত কয়েকদিন ধরে নাসিমার কাছে তার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক হিসেবে আনার জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী ইকবাল মিয়া। এ সময় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার জানালে আজ ভোর রাতে নাসিমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী। পরে সকালে প্রতিবেশীরা তার লাশ ঘরের ভেতর চৌকির উপরে পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত ওই গৃহবধূ ভাড়া বাড়ির পাশে স্বামীর সঙ্গে কাঁচা বাজারের দোকান করতো।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top