Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সিরাজগঞ্জে ট্রাক উল্টে খাদে

সিরাজগঞ্জে ট্রাক উল্টে খাদে

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে আহত সাত জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আব্দুল হাকিম (৩২) ও আব্দুল জলিল (২৮)।রবিবার রাত ১০টার দিকে ট্রাকটির হেলপার আব্দুল হাকিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শ্রমিক আব্দুল জলিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত আব্দুল হাকিম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের ফজল আলীর ছেলে ও শ্রমিক আব্দুল জলিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামের ফরজ আলীর ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার জানান, রবিবার বিকালে বালু বোঝাই একটি ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপারসহ সাত জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আব্দুল হাকিমকে ঢাকায় ও আব্দুল জলিলকে বগুড়ায় পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই দু’জন মারা যান। আহত অন্যদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top