Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ বন্ধে রিট খারিজ

বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ বন্ধে রিট খারিজ

ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের তথ্যভাণ্ডার তৈরিতে সব বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। গত ৮ মার্চ শুনানি করেন রিট আবেদনকারী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। গত ৩ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটে বিবাদী করা হয় আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে।

এর আগে ১ মার্চ জ্যোর্তিময় বড়ুয়া তথ্য সংগ্রহ না করতে পুলিশকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন। নোটিশে তথ্য সংগ্রহের এ কার্যক্রমের আইনগত কী ভিত্তি আছে তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এভাবে তথ্য চাওয়া তাদের আইনগত এখতিয়ারে পড়ে না। এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগও পুলিশের নেই। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।

গত ২৯ ফেব্রুয়ারি বিট পুলিশিং নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ১৫ মার্চের মধ্যে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে হবে। রাজধানীর সব বাসায় ফরম পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে অনেক ফরম ফেরত পেয়েছে, অনেক ফরম পায়নি। যা ১৫ মার্চের মধ্যে শেষ হবে। পরে তা ব্যাকআপের কাজ শুরু হবে- বলেন তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top