Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » ব্যাংকগুলোতে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদ হার

ব্যাংকগুলোতে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদ হার

গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদ হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সর্বশেষ সার্বিক সুদ হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক তিন চার শতাংশে। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হারও কমায় চরম বিপাকে পরেছেন ব্যাংকের সুদের উপর নির্ভরশীল মধ্যবিত্ত শ্রেণি।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে আমানতের সুদ হার কিছুটা কমলেও আন্তর্জাতিক হিসেবে তা যথেষ্ট রয়েছে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল বছরের শেষে বেসরকারি ব্যাংক এবং চলতি বছরের শুরুতে রাষ্টায়াত্ব বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণের সুদের হার কমাতে শুরু করে। একই সঙ্গে দীর্ঘ কিংবা স্বল্পমেয়াদী সব ধরনের আমানতের সুদের হারও কমতে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে।

ফলে মেয়াদী আমানতের সুদের টাকায় যেসব মধ্যবিত্ত এবং অবসর নেয়া ব্যক্তিদের সংসার চলে তাদেরকে পড়তে হচ্ছে চরম বিপাকে।

এদিকে তহবিল ব্যয় কমানো এবং ঋণের সুদের হার কমাতেই বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের সুদ কমাতে বাধ্য হচ্ছেন বলে জানায় বাণিজ্যিক ব্যাংক।

সর্বশেষ ৬ দশমিক ০৭ শতাংশ মুদ্রাস্ফীতি হিসেবে গড় সুদ হার ৬. ৩৪ হলে বছর শেষে শূন্যের কাছাকাছিই থাকে আমানকারীর ব্যাংকে রাখা অর্থ। এমন হিসেবের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে আমানতে নিরুৎসাহিত নয় বরং বিনিয়োগের দিকেই বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমাতে পারলে আমানতের সুদ হার না কমিয়েও ঋণের সুদ হার কমান সম্ভব বলে মত সংশ্লিষ্টদের।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top