Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » দুর্নীতি মামলায় খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি মামলায় খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেওয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে গত বছরের ৫ আগস্ট সংক্ষিপ্ত এ রায়টি দেওয়া হয়। আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ রায়ের নথি ঢাকার বিশেষ জজ-৩ আদালতে উপস্থাপন করে শুনানির দিন ধার্যের আবেদন জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর খালেদাসহ মামলাটির ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top