Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর মাটিচাপা লাশ

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর মাটিচাপা লাশ

 হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ চার শিশুর লাশ পাওয়া গেছে বিল এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায়।জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় মাটির স্তূপের নিচে লাশের অংশ বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ শুরু করে বলে ওসি মোশাররফ হোসেন জানান।   হবিগঞ্জের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ইমরান হোসেন বলেন, “সকালে লাশ পাওয়ার খবর পেয়েই একজন নির্বাহী মেজিস্ট্রেট এবং বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।” এই চার শিশু হলো- সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), দ্বিতীয় শ্রেণির জাকারিয়া আহমেদ শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল মিয়া (১০) এবং সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)।গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় এই চার শিশু। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে চাচাতো ভাই বলে এলাকাবাসীর তথ্য।
অনেক খোঁজাখুঁজির পর চার শিশুর সন্ধান না পেয়ে শুক্রবার রাতে উপজেলার সব জায়গায় মাইকিংও করেছিলেন স্বজনরা।পরে শুভর বাবা ওয়াহিদ মিয়া শনিবার দুপুরে বাহুবল মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। –

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top