Saturday , 13 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আটক রেখে ধর্ষণের অভিযোগ প্রবাসীর স্ত্রী’র

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আটক রেখে ধর্ষণের অভিযোগ প্রবাসীর স্ত্রী’র

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে ১২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।রোববার রাতে হাজীগঞ্জ থানায় হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন লিটনের বিরুদ্ধে এ মামলা হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে হাজীগঞ্জ-কচুয়া সড়কে কাঁঠালী গ্রামের ব্রিকস ফিল্ডের সামনে থেকে অপহরণ করে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন।পরে প্রবাসীর স্ত্রীকে প্রথমে কুমিল্লা ও পরে চট্টগ্রামের অজ্ঞাত স্থানে জোর পূর্বক আটকে রাখে। সেখানে ১২ দিন যাবত বন্দী রেখে ধর্ষণ করে। ৬ ফেব্রুয়ারি তাকে ওই বাড়িতে রেখে লিটন চেয়ারম্যান পালিয়ে যান।পরে প্রবাসীর স্ত্রী ওই বাড়ি থেকে বের হয়ে তার মা-বাবাকে অপহরণের খবর এবং জানান। তার বাবা ও মামা চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে উদ্ধার করে নিয়ে আসেন।এরপর অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ওই প্রবাসীর স্ত্রী মামলা করেন।মামলার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, বাদীর এজহারটি আমলে নিয়ে মামলাটি রুজু করা হয়েছে। আসামিকে শিগগির গ্রেফতার করা হবে।এদিকে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, সোমবার চাঁদপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীকে পরীক্ষা করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top