Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজধানীর সড়কে প্রাণ গেল ২ যুবকের

রাজধানীর সড়কে প্রাণ গেল ২ যুবকের

রাজধানীর তেজগাঁও এবং উত্তরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইউসুফ আলী (২৫) নামে একজনের পরিচয় জানা গেছে। অপর নিহত অজ্ঞাত যুবকের বয়স ২৩ থেকে ২৪ বছর হবে বলে জানায় পুলিশ।বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দিনগত রাতে তেজগাঁও সাত রাস্তায় ইউসুফ আলী (২৫) নামে এক যুবক ট্রাক চাপায় আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত ইউসুফের বাবার নাম রহমত আলী। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে (বিএফডিসি) ডেকোরেশনের কাজ করতেন ইউসুফ।এদিকে, উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আজমপুর ওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৪) নিহত হয়েছেন। নিহত যুবকের পরনে ছিলো লাল-কালো চেক শার্ট ও কালো প্যান্ট। নিহত দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top