দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। চুক্তির বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান। ওই কর্মকর্তার বরাত দিয়ে বাসস জানিয়েছে, ‘কয়টি চুক্তি সই হবে তা সেটি এখনো ... Read More »
Category Archives: আন্তর্জাতিক
ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৮০
ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসায় পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ... Read More »
শান্তিরক্ষা মিশনে ট্রাম্প প্রশাসনের অর্থায়ন বন্ধের প্রস্তাব
মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে কার্যক্রম ব্যর্থ হওয়ার পর এবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পরিকল্পনা বিভাগের ডকুমেন্টের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকার সময় গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব রেখেছে। রয়টার্স বলছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অর্থায়ন করে আমেরিকা। জাতিসংঘের ... Read More »
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই- নিহত ৬০ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে হামলায় কমপক্ষে আরও ৬০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ... Read More »
মধ্যরাতে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হামলা চালিয়ে অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ ... Read More »
ইউরোপের কৌশলগত পরিবর্তন
মাত্র এক মাস আগেই ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের এক ফোনালাপ ইউরোপের উদ্দেশে স্পষ্ট বার্তা পাঠিয়েছিল—যুক্তরাষ্ট্র হয়তো চিরকাল ইউরোপকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে থাকবে না। এরপর এই সপ্তাহে যখন দুজনের আবার কথা হলো, তখন কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতার ফলে ইউরোপ তার জোট পুনর্গঠন করেছে এবং দীর্ঘদিনের নীতি পরিবর্তন করেছে—এক ধরনের দৃঢ়তা দেখিয়ে, যা সাধারণত পুরনো মহাদেশের সঙ্গে ততটা সম্পৃক্ত ... Read More »
সৌদি আরবে ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না বলে জানিয়েছে কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র। কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানায়, আগামী ২৯ মার্চ শনিবার দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। ... Read More »
ইউরোপীয় নেতারা জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছেন ইউরোপীয় নেতারা। নজিরবিহীন এমন ঘটনার পর তারা তার সহায়তায় একজোট হচ্ছেন। সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমানোর ইঙ্গিতও দিচ্ছেন তারা। জেলেনস্কি ও ট্রাম্পের ঝগড়ার পর তাদের দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এরপর তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের ভৌগলিক ... Read More »
আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত
পাকিস্তানে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি হত্যার দাবি জানিয়েছে পাকিস্তানি সেনা বাহিনী। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগান সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানে সেনা অভিযান চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এ অভিযানে অন্তত ৩০ জন ... Read More »
লেবাননে বিমান হামলা, সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলী সামরিক বাহিনী। সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালাল ইসরায়েল। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। খবর আনাদোলু এজেন্সির। এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার রাতে লেবাননের জেজিন জেলার তাইর হারফা এবং আইচিয়েহিন গ্রামে বিমান হামলা চালিয়েছে, পাশাপাশি মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। মূলত এলাকা ছেড়ে যাওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননের ... Read More »
Welcome To B News Just another WordPress site