Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ইউরোপীয় নেতারা জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছেন

ইউরোপীয় নেতারা জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছেন ইউরোপীয় নেতারা। নজিরবিহীন এমন ঘটনার পর তারা তার সহায়তায় একজোট হচ্ছেন। সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমানোর ইঙ্গিতও দিচ্ছেন তারা।

জেলেনস্কি ও ট্রাম্পের ঝগড়ার পর তাদের দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এরপর তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতা ও নিরাপত্তার ওপর ভিত্তি করে স্থায়ী শান্তি চুক্তি চান। এছাড়া তিনি ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রতি দিয়েছেন।

ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পরই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। এপর ম্যাক্রোঁ বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এখানে আগ্রাসনকারী হলো রাশিয়া। আর হামলার শিকার হলো ইউক্রেন।”

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, “ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি অন্য কেউ চায় না। আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির ওপর কাজ করছি। ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি, তারা জার্মানি এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে।”

ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “এটি পরিষ্কার মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন।” এছাড়া জেলেনস্কিকে ‘শক্ত’ থাকার আহ্বান জানান তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top