এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না বলে জানিয়েছে কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র।
কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানায়, আগামী ২৯ মার্চ শনিবার দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।
কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও জানায়, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।
Welcome To B News Just another WordPress site
