Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক (page 4)

Category Archives: আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধের আদেশ ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধের নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক নির্বাহী আদেশে এই সহায়তা বন্ধ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দক্ষিণ আফ্রিকার আইনে শ্বেতাঙ্গ কৃষকদের জমি বাজেয়াপ্ত করার বৈধতার সমালোচনা করে সহায়তা বন্ধের আদেশ দেন এই নেতা। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার সরকারকে ক্ষতিপূরণ ছাড়াই জাতিগত সংখ্যালঘু আফ্রিকানদের কৃষিজমি বাজেয়াপ্ত করার ... Read More »

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: কানাডা-মেক্সিকোর পর এবার ইউরোপ

মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ, চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়নকেও হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়ন থেকে পণ্যের উপর শুল্ক প্রয়োগ করবেন। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে না বলে অভিযোগ তুলে ট্রাম্প জানান, ... Read More »

নির্বাহী আদেশ স্বাক্ষরে রেকর্ড গড়লেন ট্রাম্প

২০ জানুয়ারি শপথ গ্রহনের পর নির্বাহী আদেশ স্বাক্ষরে রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ দিনে মোট ৩৮টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের ৪৬ জন পূর্বসূরীর কেউই শপথ গ্রহণের ১০ দিনের মধ্যে এত সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করেননি। এতদিন যৌথভাবে এ রেকর্ডের অধিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ... Read More »

এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। খবর ডয়চে ভেলের। পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। ভুকেভিক বলেন, ‘সবার কাছে আমার আবেদন আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন।’ তবে ভুকেভিকের পদত্যাগ কার্যকর হতে তা সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য ... Read More »

গাজা পরিষ্কারে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে চান ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পরিষ্কার করতে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য জর্ডান ও মিসরকে আরো বেশি ফিলিস্তিনি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। এটা কি অস্থায়ী, না দীর্ঘ মেয়াদের জন্য, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যেকোনোটাই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট গাজাকে ‘ডেমোলিশন সাইট’ বা ধ্বংসযজ্ঞের স্থান ... Read More »

পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘রাশিয়াকে ধ্বংস করছেন’। ওভাল অফিসে ফিরে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তার (পুতিন) উচিত একটি চুক্তি করা। আমি মনে করি, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি মনে করি, রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে। ’ এই মন্তব্য ট্রাম্পের জন্য ব্যতিক্রমী। ... Read More »

ট্রাম্প দায়িত্ব নিয়েই ২০০ আদেশে সই, অভিবাসী ঠেকাতেও কঠোর হবেন

আজ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে রবিবার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন তিনি। সেখানেই ট্রাম্প বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর ফোকাস করে ... Read More »

অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু

অবশেষে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের। পরে হামাস ‘প্রযুক্তিগত ... Read More »

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা ইলন মাস্কের বিরুদ্ধে

মার্কিন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে, মাস্ক টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে ‘কৃত্রিমভাবে কম দামে’ শেয়ার কিনে অন্য শেয়ারহোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ... Read More »

হঠাৎ ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, ট্রাম্পের বাসভবনে

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনানুষ্ঠানিক ও আকস্মিক সাক্ষাৎ করেছেন। ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে শনিবার এই সাক্ষাৎ হয়। মেলোনির কার্যালয় রবিবার এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে অতি-ডানপন্থী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মেলোনি ও ট্রাম্প মার-এ-লাগোর প্রবেশপথে ছবি তুলছেন এবং একটি রিসেপশন রুমে কথোপকথন করছেন, যেখানে একটি বড় ক্রিসমাস ট্রি দৃশ্যমান ... Read More »

Scroll To Top