Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 99)

Author Archives: bnews24

স্বর্ণের দাম একদিনের ব্যবধানে ফের বাড়লো

দাম কমানোর একদিনের ব্যবধানে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ৬৩০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২১ এপ্রিল) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি ... Read More »

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে মন্ত্রিসভার সকল সদস্য ও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে নজরের পাশাপাশি প্রস্তুতি রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১৭ এপ্রিল) বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সম্ভাব্য রি-অ্যাকশন ... Read More »

মার্চে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ঝরল ৫৬৫ প্রাণ

চলতি বছরের মার্চ মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১২২৮ জন আহত হয়েছেন। এ সময়ে ১৮১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৩ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩২.৭৮ শতাংশ, নিহতের ৩৫.৯২ শতাংশ ও আহতের ১৩.৫১ শতাংশ। একই সময়ে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। নৌ-পথে সাতটি দুর্ঘটনায় ১৬ জন নিহত ... Read More »

মেরিনা তাবাসসুম বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায়

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন মেরিনা তাবাসসুম। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন প্রতি বছর এই তালিকা প্রকাশ করে। বাংলাদেশের এই খ্যাতনামা স্থপতি সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন। মঙ্গলবার টাইম ম্যাগাজিন ২০২৪ সালের এই তালিকা প্রকাশ করে। তাবাসসুমকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন অ্যামেরিকান স্থপতি সারাহ হোয়াইটিং। তাবাসসুমকে ‘নিঃস্বার্থ স্থপতি’ উল্লেখ করে সারাহ লিখেছেন, তাবাসসুমের নকশা করা ভবনগুলোর মাঝেও তার ... Read More »

ইসরায়েলি ১৪ সেনা আহত হিজবুল্লাহর ড্রোন হামলায়

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে লেবাননের হিজবুল্লাহ ... Read More »

মার্কিন প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় আসছে

দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। আগামী রবিবার (২১ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে তাদের। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর। প্রতিনিধিদলের এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা ... Read More »

বাংলাদেশের অবনতি ফিফা র‌্যাঙ্কিংয়ে

গত বছরের অক্টোবরে করা ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে অনেক দিন পর উন্নতি হয়েছিল বাংলাদেশের। ছয় ধাপ এগিয়ে ১৮৩ নম্বর অবস্থানে উঠে এসেছিল লাল-সবুজরা। তবে মার্চের ফিফা উইনডোতে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ এবং ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। এই দুই হারের প্রভাবে ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জামাল-তপুদের। ফিফার সবশেষ হালনাগাদে র‌্যাঙ্কিংয়ে ... Read More »

মেয়র আতিকের নতুন উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে

এডিস মশার প্রজনন স্থল ধবংসে পরিত্যক্ত পলিথিন, ডাবের খোসা ও অন্যান্য দ্রব্যাদি কিনে নিবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৬তম করপোরেশন সভার আলোচনায় এ সিদ্ধান্ত জানান মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, ... Read More »

সরকারি ব্যাংক এবার একীভূত হচ্ছে

বেসরকারি খাতের পদ্মা – এক্সিম ব্যাংক একীভূত হওয়ার এবার একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সরকারি ব্যাংককে। গতকাল বুধবার (৩ এপ্রিল) এক বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সঙ্গে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকগুলোকে ... Read More »

পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের কাছ থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন। অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান ... Read More »

Scroll To Top