শিখন ঘাটতি পূরণের অজুহাতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এবং শুক্রবারও প্রয়োজনে খোলা রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা। বৃহস্পতিবার (২ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব এক যুক্ত বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের তালবাহানা চলছে, যা হাস্যকর পরিস্থিতির উদ্রেক হয়েছে। এতে ... Read More »
Author Archives: bnews24
আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে : ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানাতেই এই বিবৃতি ... Read More »
চাল ছাঁটাই ও পলিশ বন্ধে আইন করা হয়েছে : খাদ্যমন্ত্রী
অতিরিক্ত ছাঁটাই ও পলিশ করার কারণে চালের যে পুষ্টিগুণ থাকে তা নষ্ট হয়ে যায় উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তাই চাল ছাঁটাইয়ের সময় রাইস মিলে পলিশ বন্ধে আইন করা হয়েছে। আগামী আমন মৌসুম থেকেই এই আইন কার্যকর করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত চাল ছাঁটাই ও পলিশের কারণে ১৬ থেকে ২০ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়ে যায়। এই ... Read More »
রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার ২৯ দিনে
ব্যাংকিং চ্যানেলে গত এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৮০ ডলারের সমপরিমাণ। এ মাসের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৮ কোটি ১৫ লাখ ডলার। সে হিসাবে পরের ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৬২ কোটি ৬৫ লাখ ডলার। প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ের এ তথ্য জানা গেছে। এর আগে ... Read More »
বিএমডিসি ছাড়া অন্য কারও ভুল চিকিৎসা বলার অধিকার নেই : স্বাস্থ্যমন্ত্রী
একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ছাড়া অন্য কারও ভুল চিকিৎসা বলার অধিকার নেই- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাস করাবোই, যেভাবেই হোক। ... Read More »
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আনিছার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মধ্যঝিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিছার রহমান ((৮৭) বার্ধ্যক্ষজনিত কারনে রোববার (২৮ শে এপ্রিল ২০২৪) সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…………রাজেউন। মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ১৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (২৯ শে এপ্রিল ২০২৪) বেলা ১১ টায় রাস্ট্রীয় মর্যদায় জানাযা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনিছার রহমানকে মধ্যঝিনা গ্রামের পারিবারিক ... Read More »
ফ্রান্সের প্রেসিডেন্ট আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, রাফায় যেকোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে। সোমবার (২২ এপ্রিল) টেলিফোনে এ দুই নেতার কথা হয়। পরে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদের এক বিবৃতির বরাতে আনাদুলু এজেন্সি এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, ... Read More »
হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা এফডিসিতে
এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সেখানকার পরিস্থিতি এখন উত্তপ্ত। মিশা-ডিপজলদের আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা হয়। কে বা কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মিশা সওদাগর। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনার সূত্রপাত। শতাধিক সংবাদকর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সবশেষ তথ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অসংখ্য ... Read More »
স্বাস্থ্যের ৪ নির্দেশনা হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে
রাজধানীসহ সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ ও বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে তাপমাত্রার রেকর্ড। এ অবস্থা থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চার দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ... Read More »
তাপমাত্রা বুধবার থেকে কমতে পারে
সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যে কিছুটা আশার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে গরমের অনুভূতি কিছুটা হলেও কমবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের ... Read More »
Welcome To B News Just another WordPress site