Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 130)

Author Archives: bnews24

আওয়ামী লীগের কাছে ২০টি আসন চায় ১৪ দল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ২০টি সংসদীয় আসন চেয়েছে ১৪ দল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের এ তথ্য জানান । আসন ভাগাভাগির বিষয় সম্মানের সঙ্গে নিষ্পত্তি করা হবে জানিয়ে জাসদ সভাপতি বলেন, যে কোন লেনদেনে বন্ধুরা দর ... Read More »

ইসরায়েল প্রতি ১০ মিনিটে গাজায় বোমা ফেলছে

গাজায় আবারও ফিরেছে যুদ্ধ। কয়েক দিনের যুদ্ধবিরতির পর গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার কারণে গাজার কোথাও এখন নিরাপদ নয়। সেখানে প্রতি ১০ মিনিটে বোমা ফেলা হচ্ছে। সোমবার (৪ ডিসেম্বর) ইউনিসেফ মুখপাত্র জেমস এলডার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার। ইউনিসেফ মুখপাত্র বলেন, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে ... Read More »

৭ শতাংশ সুদ বৈদেশিক মুদ্রা ব্যাংকে রাখলে

রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের (আরএফসিডি) ওপর ব্যাংকগুলো ৭ শতাংশের বেশি সুদ দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া এ ধরনের অ্যাকাউন্ট থেকে দেশের বাইরে টাকা পাঠানো, একাধিক কার্ড ইস্যু করাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। দেশে চলমান ডলার সংকট নিরসনে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, কেউ আরএফসিডি হিসেবে ১০ হাজার ... Read More »

৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ সিঙ্গাপুরকে

সিঙ্গাপুরের জালে গুনে গুনে ৮ বার বল পাঠিয়ে বিশাল জয়ের স্বাদ পেল সাবিনা-তহুরারা। সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা দুই ম্যাচ সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বড় জয় দিয়েই বাংলাদেশ নারী ফুটবল দল শেষ করতে যাচ্ছে ২০২৩ সাল। বাংলাদেশের বড় জয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও রিতুপর্না ... Read More »

১৪ দল নেতাদের বৈঠক চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের নেতাদের বৈঠক চলছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ দলের সভায় মূলত আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের নেতারা আসন ভাগাভাগি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবেন। সেখানে ১৪ দলের নেতারা আওয়ামী লীগ সভাপতির কাছে তাদের চাওয়া-পাওয়া তুলে ... Read More »

বরিশাল-২ আসনে তালুকদার মোঃ ইউনুস মনোনিত হওয়ায় টি.এ.কে আজাদ এর অভিনন্দন

নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক জনাব টি.এ.কে আজাদ  তালুকদার মোঃ ইউনুস কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সাবেক দুই বারের এম.পি এবং বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ বানারীপাড়া, উজিরপুর থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী জনাব তালুকদার মোঃ ইউনুস মনোনিত হওয়ায় নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক জনাব টি.এ.কে আজাদ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। উল্লেখ্য, তালুকদার মোঃ ইউনুস বরিশাল ... Read More »

বাড়াচ্ছে সেনা, যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার

আরও বড়সড় পরিসরে যুদ্ধের প্রস্ততি নিচ্ছে রাশিয়া। দেশটি এ জন্য বিপুল সংখ্যক সেনা যুক্ত করছে নিজেদের বহরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সেনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সেনাবহরে আরও এক লাখ ৭০ হাজার সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার ২২তম মাসে এমন নির্দেশনা দেওয়া ... Read More »

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের

জাতিসংঘ আবারো বাংলাদেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকারকে তাগিদ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তাগিদ দেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করারও আহ্বান জানান। স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিবর্তনে আগ্রহী। তবে ... Read More »

দুই বাংলাদেশি নারী আইপিএলের নিলামে

ভারতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগে ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের নিলাম। নিলামের ড্রাফট থেকে মাত্র ৩০ জন ক্রিকেটার দল পাবেন। এ ছাড়া বিদেশি ... Read More »

‘ওসি-ইউএনওদের বদলি মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই ’

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, মাঠ পর্যায়ের তথ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ... Read More »

Scroll To Top