Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 92)

Author Archives: bnews24

৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৫ হাজার ১১৬ জন বাংলাদেশি। মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ রবিবার (২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৩৬৯ জন। এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৯ ... Read More »

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ফের ভূমিকম্পে কাঁপল

ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের কয়েকটি জেলা। এ সময় রাজধানী ঢাকায়ও ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারের মাওলাইক এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।মিয়ানমারের মাওলাইক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় সীমান্তবর্তী রাঙামাটি ও খাগড়াছড়িতে এটি বেশি অনুভূত হয়েছে। এদিকে সিলেট অনুভূত হয়েছে ভূমিকম্প। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির ... Read More »

মাথা উঁচু করে দাড়াবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া, সেটা আমার দেখার দরকার নাই। আমার দরকার উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, আমি তাদের নিয়ে চলব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। রোববার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   ২০১৮ ... Read More »

বিমানবন্দরে লাগেজের বিষয়ে মিথ্যা তথ্য দিলে লাখ টাকা পর্যন্ত জরিমানা

বিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা ঘোষণা বহির্ভূত পণ্য আনলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং তার লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এ ছাড়া নিষিদ্ধ পণ্য বহন করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। কাস্টমসের নতুন আইন-২০২৩ অনুসারে এমন বিধান রাখা হয়েছে; যা আগামী ৬ জুন ... Read More »

সৌরভের রহস্যময় বার্তা ভারতের নতুন কোচ নিয়ে

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় তার জাতীয় দলের সতীর্থ রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের চেয়ারে বসান। সৌরভ এখন সে দায়িত্ব ছেড়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল ছাড়বেন জাতীয় দলের দায়িত্ব। ইতিমধ্যে নতুন কোচ আনার তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হচ্ছেন ভারতের কোচ।এমন আলোচনার মধ্যে রহস্যময় বার্তা ... Read More »

দেশে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে : বিবিএক্স

বাংলাদেশে ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। ব্যবসা পরিবেশ সূচক বা বিজনেস ক্লাইমেট ইনডেক্সে (বিবিএক্স) এমন চিত্র উঠে এসেছে। ২০২১ সালের সূচকে পয়েন্ট ছিল ৬১ দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট, ২০২২ সালে বেড়ে হয়েছিল ৬১ দশমিক ৯৫, আর ২০২৩ সালে ৩ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমেছে হয়েছে ৫৮ দশমিক ৭৫। আজ বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় ... Read More »

জাপা‌নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শোক বার্তা পাঠালেন

বাংলা‌দে‌শে প্রবল ঘূর্ণিঝড় রেমা‌লের প্রভাবে ক্ষয়ক্ষ‌তির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র কাছে শোক বার্তা পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।   শোক বার্তায় জাপা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, ‘আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’ ‘জাপান সরকারের পক্ষ ... Read More »

ঈদযাত্রায় যেন বাড়তি ভাড়া আদায় না হয়, সে বিষয়ে তৎপর থাকতে হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর বাইরে যেন কোনও বাস দাঁড়িয়ে না থাকতে পারে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ঈদের আগে-পরে মিলিয়ে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর বনানীতে ... Read More »

সেঞ্চুরির পর স্ট্রোক, হাসপাতালে শুয়ে শুনল চ্যাম্পিয়নের খবর

মুস্তাফিজুর রহমান শাহরিয়ার নিজেই বিস্মিত। আটে নেমে একজন সেঞ্চুরি করে বসবে, সেটা স্বপ্নেও ভাবেননি কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ দলের প্রধান কোচ। মিরপুরে আজ স্কুল ক্রিকেটের ফাইনালে আগে ব্যাট করে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাসাবো। এরপর ১১৫ বলে ১৪৮ রানের ইনিংস খেলে দলকে পাহাড়সম পুঁজি এনে দেয় সিফাত শাহরিয়ার। তবে দলের চ্যাম্পিয়ন উদযাপন, নিজের ম্যাচসেরা পুরস্কার হাতে ... Read More »

প্রথম হজ কাফেলা জাহাজে করে সৌদি পৌঁছল

সমুদ্রপথে সুদান থেকে যাওয়া হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরব পৌঁছেছে। গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাঁদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আররেব বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপথে হজযাত্রীদের আগমন ও প্রস্থান সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে ... Read More »

Scroll To Top