Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 91)

Author Archives: bnews24

সেঞ্চুরির পর স্ট্রোক, হাসপাতালে শুয়ে শুনল চ্যাম্পিয়নের খবর

মুস্তাফিজুর রহমান শাহরিয়ার নিজেই বিস্মিত। আটে নেমে একজন সেঞ্চুরি করে বসবে, সেটা স্বপ্নেও ভাবেননি কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ দলের প্রধান কোচ। মিরপুরে আজ স্কুল ক্রিকেটের ফাইনালে আগে ব্যাট করে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাসাবো। এরপর ১১৫ বলে ১৪৮ রানের ইনিংস খেলে দলকে পাহাড়সম পুঁজি এনে দেয় সিফাত শাহরিয়ার। তবে দলের চ্যাম্পিয়ন উদযাপন, নিজের ম্যাচসেরা পুরস্কার হাতে ... Read More »

প্রথম হজ কাফেলা জাহাজে করে সৌদি পৌঁছল

সমুদ্রপথে সুদান থেকে যাওয়া হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরব পৌঁছেছে। গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাঁদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আররেব বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপথে হজযাত্রীদের আগমন ও প্রস্থান সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে ... Read More »

আমরা যুদ্ধ চাই না শান্তি চাই: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না শান্তি চাই, আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করতে চাই। বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনো দারিদ্রসীমার নিচে রয়েছে। কোটি কোটি মানুষ দু’বেলা খাবার পায় না, শিশুরা শিক্ষা পায় না, শিক্ষার আলো থেকে বঞ্চিত। যারা অস্ত্র তৈরি ও অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু ... Read More »

তৃতীয় ধাপের নির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে : সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে প্রায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৯ মে) বিকেল ৫টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সিইসি বলেন, সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ভোট ৩০ শতাংশের মতো ভোট পড়েছে। ... Read More »

ফের দুঃসংবাদ তাপমাত্রা নিয়ে

ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটতে না কাটতেই তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আজ মঙ্গলবার (২৮ মে) সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ঢাকায় আজ বৃষ্টি সম্ভাবনা খুবই কম। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দুপুরের পর দেশের ... Read More »

রিমালের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রাত ২টা পর্যন্ত জেগে ছিলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুর্গতদের পাশে সরকারি কর্মকর্তাদের থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরকারি কর্মকর্তাদের গতানুগতিক অবস্থার বাইরে এসে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। আজ মঙ্গলবার (২৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর অনুশাসন সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব.) এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ... Read More »

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ হাইকোর্টের

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।   ব্যারিস্টার ... Read More »

খালে ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : মেয়র আতিক

রাজধানীতে অবস্থিত খালগুলোর পাড়ে ক্যামেরা বসানো হবে। এখন থেকে কেউ খালে ময়লা ফেললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৮ মে) সকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে টেকসই নগরায়ন শীর্ষক ৮ম নগর সংলাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।   ... Read More »

১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সাগর ও নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দুর্যোগ মন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। রোববার (২৬ ... Read More »

সৈকতে পর্যটকের ভিড়, ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা দেখতে

ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার থেকে ৩১৫ কি.মি দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। দমকা হাওয়ার সাথে সাগরের উত্তাল ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতপাড়ে। আর এই দৃশ্য দেখতে ভিড় করেছেন স্থানীয় ও পর্যটকরা। অনেকে উপচেপড়া ঢেউয়ের সঙ্গে মিতালি গড়ে গোসলে নামছে। সমানে তাদের উপরে নিরাপদ স্থানে উঠে আসতে তাগাদা দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের বিচ কর্মী ও সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা। রেমালের প্রভাবে দেশের ১৬ ... Read More »

Scroll To Top