Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 880)

Author Archives: bnews24

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর বিধিনিষেধ করল চীন সরকার

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর নানা বিধিনিষেধ জারি করল চীন সরকার। মুসলিম অধ্যুষিত এই প্রদেশে রমজানের সময় এবার থেকে রেস্তোরাঁ খোলা থাকবে। রমজান চলাকালীন সাধারণ মানুষ যাতে খাবারের সমস্যায় না ভোগেন, সে জন্য এই ঘোষণা বলে তারা জানিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরেই জিংজিয়াংয়ে সরকারি কর্মীরা রমজানের সিয়াম পালনে অংশ নিতে পারেন না। একইভাবে নিষেধাজ্ঞা রয়েছে ছাত্রছাত্রী ও ছোট ছেলেমেয়েদের ওপরেও। সৃষ্টিকর্তায় ... Read More »

সরকারকে বিব্রত করতে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও সরকারকে বিব্রত করতেই দেশীয় এবং আন্তর্জাতিক জঙ্গি চক্র এ কাজ করছে বলেছেন, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার কমিশনার মনিরুল ইসলাম  । এ সময় তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার। তাদের উদ্দেশ্য হচ্ছে ... Read More »

নতুন করে করারোপ না করতে অনুরোধ জানাবেন প্রতিমন্ত্রী তারানা হালিম

অর্থমন্ত্রীর কাছে  মোবাইল ফোনে কথা বলার ওপর নতুন করে করারোপ না করতে অনুরোধ জানাবেন প্রতিমন্ত্রী তারানা হালিম। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেও মোবাইলে কথা বলার ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তারপরও প্রস্তাবিত বাজেটে করারোপের ঘোষণা করা হয়েছে। সহজে কথা বলার সুযোগ করে দিতে আমরা যে অঙ্গীকার করেছিলাম, করারোপ সেই অঙ্গিকারের পরিপন্থী। আমি আশা ... Read More »

জনতা ব্যাংকের সাড়ে ৮শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক

জনতা ব্যাংকের সাড়ে ৮শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের শীর্ষ এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ৮শ’ ৫৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করে এমএইচ গোল্ডেন জুট মিলস লিমিটেডসহ ৮টি কাগুজে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওই শীর্ষ কর্মকর্তার একাধিক বেনামি কাগুজে প্রতিষ্ঠানও রয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুপ্রভ স্পিনিং ... Read More »

শাহজাদপুর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জ্যোতি (৮) ও জুঁই (৫) দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত জ্যোতি ও জুঁই পোতাজিয়া ইউনিয়নের গাতিরপাড়া গ্রামের মানিক শেখের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মানিকের দুই শিশুসন্তান  পুকুরের পাশে খেলাধুলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ দুটি ... Read More »

আইএসের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনে পুলিশ সুপার বাবুল আক্তার উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ জন্যই তাঁর স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশের প্রতিটি বিভাগ, গোয়েন্দা সংস্থা এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব ... Read More »

মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার বন্ধু শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় মাহির। এরপর ২৭ মে বন্ধু শাওনের সঙ্গে মাহির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ হয় অনলাইনে। বিনা অনুমতিতে ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশের জন্য শাওনের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন মাহি। এই মামলায় শাওনকে গ্রেফতার ... Read More »

চিলির বিপক্ষে লড়বে আর্জেন্টিনা

গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবার গ্রুপ পর্বেই। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে লড়বে রানার্স আপ আর্জেন্টিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। Read More »

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু

সোমবার বিকেলে বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক। ছয়টার দিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে এই কমিটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাংলাদেশের আকাশে আজ  চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। Read More »

মীর কাশেম আলীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় প্রকাশ করেন। মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল মামলায় গত ৮ মার্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। Read More »

Scroll To Top