Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 700)

Author Archives: bnews24

গ্রেপ্তারি পরোয়ানা ইমরান এইচ সরকারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। আসামিপক্ষের আইনজীবী প্রকাশ বিশ্বাস জানান, বৃহস্পতিবার মামলাটিতে ইমরান এইচ সরকারের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির ... Read More »

ভর্তি পরীক্ষার হলে কর্মচারীদের দায়িত্বে ছাত্ররা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন ছাত্রকে সহায়ক কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। গতকাল বুধবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের তিন শিফটের পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবনের তিনটি কক্ষে তাঁদের নিজ ক্ষমতাবলে দায়িত্ব দেন প্রক্টর। শিক্ষকরা বলছেন, ভর্তি পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। ভর্তি পরীক্ষার ... Read More »

হাইড্রোজেন বোমা পরীক্ষার হুমকি আক্ষরিক অর্থে নিন

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ এক কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের উচিত তাঁর দেশের হাইড্রোজেন বোমা পরীক্ষার হুমকি আক্ষরিক অর্থে নেওয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সিএনএনের সঙ্গে বিশেষ আলাপনে এই হুমকি দেন রি ইয়ং পিল নামের ওই কর্মকর্তা। সিএনএনের ওই প্রতিবেদনে কর্মকর্তার পদবি উল্লেখ করা হয়নি। রি বলেন, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো গত মাসে যে হুমকি দিয়েছেন, ... Read More »

খালেদা জিয়া আদালতে

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত  ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান খালেদা জিয়া। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া জানান, এই ... Read More »

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় ছমিরউদ্দিন মাতুব্বর (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার কবিরাজপুর-নিলখী সড়কের শ্রীকৃষ্ণদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কবিরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল ছমিরউদ্দিন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।  এ সময় তিনি গুরুতর আহত হন। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ... Read More »

খালেদা জিয়া আদালতের পথে

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার হাজিরা দিতে আদালতের পথে বের হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া  বলেন, রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ ... Read More »

খুলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার

একটু পরেই উদ্বোধন করা হবে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই ফ্লাইওভার জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে যানজটের তীব্র যন্ত্রণা থেকে নগরবাসী যেমন রেহাই পাবেন, তেমনি যাতায়াত সময়ও কমবে অনেক। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে এক হাজার ২১৮ ... Read More »

নিউজ ফেয়ার এর বর্ষপূর্তী অনুষ্ঠান

নিউজ ফেয়ার গ্রুপ অফ পাবলিকেশন্স এর সম্মানিত চেয়ারম্যান ও সম্পাদক টি.এ.কে আজাদ। নিউজ ফেয়ার এর বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ শামসুল হক টুকু কে সম্মননা স্মারক প্রদান করেন এবং সাবেক মন্ত্রী ও হুইপ এম. নাজিম উদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। Read More »

আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রাথী হতে যাচ্ছেন, জনাব টি.এ.কে আজাদ

আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রাথী হতে যাচ্ছেন,  জনাব টি.এ.কে আজাদ, জাতীয় জোটের কো-চেয়ারম্যান ও বি এল ডি পি চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ- সাবেক মাননীয় মন্ত্রীও হুইপ এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নিউজ ফেয়ার গ্রুপের চেয়ারম্যান ও সম্পাদক টি.এ.কে আজাদ আগামী সংসদ নির্বাচনে প্রস্ততি নেয়ার যৌথ ঘোষনা দেন এবং দলের সকল নেতা কর্মীদের পাশে থেকে কাজ করার ... Read More »

Scroll To Top