রাজধানীর কাকরাইলে তাবলিগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুসল্লিরা জানান, মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারা আরো জানান, কয়েকদিন আগে মাওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলিগ নেতা মাওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলিগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা ... Read More »
Author Archives: bnews24
ফরহাদ মজহার অপহরণের সত্যতা পায়নি পুলিশ
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের সত্যতা পায়নি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আদালতে দাখিল করা এ মামলার চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ৯ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। তবে মোহাম্মদপুর থানার জিআরও মো. নিজাম উদ্দিন আজ মঙ্গলবার ১৪ নভেম্বর আদালতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ... Read More »
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৬ ডিসেম্বর
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫২ বারের মতো পেছাল। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য ... Read More »
২৪ ঘণ্টার মধ্যে লেকহেড স্কুল খোলার নির্দেশ
ধানমণ্ডি ও গুলশানে লেকহেড গ্রামার স্কুলের দুটি শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করা কেন অবৈধ হবে না, তা জানতে ... Read More »
প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। এ ব্যাপারে আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র আজ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। ‘ প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান ... Read More »
সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩
সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। গতকাল সোমবার দেশের উত্তরাঞ্চলীয় একটি মার্কেটে ভয়াবহ এ হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আতারেবে অবস্থিত একটি মার্কেটে কমপক্ষে তিন দফা হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় কমপক্ষে ৫৩ ... Read More »
মিটিং শেষে কর্মরত অবস্থায়
নিউজ ফেয়ার সম্পাদক – টি, এ, কে আজাদ । নিউজ ফেয়ারের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মিটিং শেষে অফিসে কর্মরত অবস্থায়। Read More »
‘শিগগিরই মুক্তিযোদ্ধার সঠিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
শিগগিরই মুক্তিযোদ্ধার সঠিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি বলেন, এই তালিকায় কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ পড়লে তাকে তালিকাভুক্তির জন্য আবেদনের সুযোগ দেয়া হবে। আজ সংসদে সরেকারি দলের সদস্য মকবুল হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এ কথা বলেন। সরকারি দলের অপর এক সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক ... Read More »
২৬২ রানে জিতল বাংলাদেশ!
‘বিশাল জয়’, ‘বড় জয়’ ইত্যাদি বহুল ব্যবহৃত বিশেষণ আছে ক্রিকেটে। যুব এশিয়া কাপে বাংলাদেশের ২৬২ রানের এই জয়কে কী বিশেষণে বিশেষায়িত করবেন? নেপালকে হারানোর পর এবার স্বাগতিক মালয়েশিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে সাইফ হাসানের দল। সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়। ৩৩৫ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশের যুবারা জিতেছে ২৬২ রানে! কুয়ালালামপুরে চলমান টুর্নামেন্টে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩৫ রান করে বাংলাদেশ। ... Read More »
‘সকল এসিল্যান্ডকে একটি করে গাড়ি দেওয়া হবে’
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের সকল সহকারী কমিশনার (এসিল্যান্ড) একটি করে গাড়ি পাবেন। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, সহকারি কমিশনারদের মাঝে বিতরণের জন্য ইতোমধ্যে ১শ’টি গাড়ি কেনা হয়েছে। ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহকারী কমিশনারদের (ভূমি) অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সরকারি ভূমি উদ্ধারে তাদের ... Read More »
Welcome To B News Just another WordPress site