যশোরের বেনাপোলে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পোর্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল হোসেন (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ইকবাল বেনাপোল ইউনিয়নের বৌলিয়া গ্রামের বাসিন্দা।
এই বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদ বলেন, দিবাগত রাতে গ্রেপ্তার হওয়া আসামি ইকবালকে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।
।
Welcome To B News Just another WordPress site
