২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। সাধারণ ছুটির মধ্যে চারদিন ... Read More »
Author Archives: bnews24
বিএনপির গণ-অভ্যুত্থানের হুমকি জাদুঘরে : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণ-অভ্যুত্থানের হুমকি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল। তিনি বলেন, বিএনপির গণআন্দোলন, গণ-অভ্যুত্থানের হুমকি দুঃস্বপ্ন হয়ে থাকবে। তাদের গণ-অভ্যুত্থানের স্বপ্ন এখন জাদুঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আর অর্জনে ঢাকা পড়ে গেছে। বিএনপির গণঅভ্যুত্থানের কথা তাদের দলের নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল। আজ সোমবার দুপুরে কক্সবাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সামনে জেলা ... Read More »
শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার আলোচনা ফলপ্রসূ : ফখরুল
যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর। আজ সোমবার সকাল পৌনে ১১টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, চলমান রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বৃহৎ ... Read More »
‘রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সিপিএ’
রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ৬৩তম সম্মেলন থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন আরো জানান, সম্মেলনে ‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার গুরুত্ব’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ... Read More »
সোনা চোরাচালানের গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিলদার
সোনা চোরাচালানসংক্রান্ত মানিলন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে গতকাল রবিবার এক দিনের রিমান্ডে নেয় শুল্ক গোয়েন্দা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সোনা চোরাচালানের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন দিলদার। আর এই তথ্য তাদের বিরুদ্ধে দায়েরককৃত মামলা ও আগামীতে সোনা চোরাচালান রোধে সহায়ক হবে বলে মনে করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ... Read More »
বিশ্বের ক্ষমতাধরদের কর ফাঁকির তথ্য ফাঁস
পানামা পেপারস কেলেঙ্কারির বছর না ঘুরতেই বিশ্বের শীর্ষ ধনীদের আরেকটি আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হলো। রবিবার প্যারাডাইস পেপারস নাম দিয়ে ফাঁস হওয়া ১ কোটি ৩৪ লাখ গোপন নথিতে নাম এসেছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের ঘনিষ্ঠজনের। গতবারের মতোই এবারো এই আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করেছে জার্মান দৈনিক সুইডয়চে সাইটং। ফাঁস হওয়া নথির অধিকাংশই বারমুডাভিত্তিক ... Read More »
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে কমনওয়েলথ পার্লামেন্টারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কনফারেন্সের উদ্বোধন করে তিনি একথা বলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কমনওয়েলথ জোটের অর্ধশতাধিক দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যদের অংশ গ্রহণে পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া ... Read More »
রাজশাহীতে পোকার আক্রমণে বিবর্ণ আমনের আবাদ, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা
বন্যার ধাক্কা কাটিয়ে নতুন ফসল ঘরে ওঠার আগে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের আবাদ। তাই দিগন্ত বিস্তৃত সোনালী ধানে খুশির বদলে দীর্ঘশ্বাস ঝরছে রাজশাহী অঞ্চলের হাজার হাজার কৃষকের মনে। ক্ষেতভরা নতুন ধানেও খুশি নেই কারো মুখে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষেতের বিপর্যয় রুখতে নানা মাধ্যমে প্রশিক্ষণ আর কৌশল শেখানো হয়েছে কৃষকদের। বন্যার পানিতে ডুবে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে আউশের আবাদ। তবে খাল ... Read More »
৫ নভেম্বর কেন কমছে ঘড়ির কাঁটা
শীতকালে যখন দিন ছোট হয়ে আসে তখন বিশ্বের ৭০টি দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয় এবং গ্রীষ্মকাল এগিয়ে দেওয়া হয় এক ঘণ্টা। সূর্যালোক সংরক্ষণের জন্যই প্রচলিত হয় এ নিয়ম। উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে এ নিয়মের প্রচলন শুরু হয় ১৯১৮ সালে। ওই বছরের ১৯ মার্চ যুক্তরাষ্ট্রে এমন আইন পাস হওয়ার পর ৩১ মার্চ থেকে নিয়মটি অবলম্বনে প্রথমবারের মতো অদলবদল করা হয় ... Read More »
মূলধন সংকটে ঋণ দিতে পারছে না হাউজ বিল্ডিং করপোরেশন
মূলধন সংকটের কারণে চাহিদামত ঋণ সরবরাহ করতে পারছে না হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। গ্রাহকদের দাবি-আবাসন খাতে ঋণ দেয়ার জন্য রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পারলে নানাভাবে উপকৃত হতেন তারা। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, অধ্যাদেশ সংশোধনসহ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেছে আরও ১০০টি শাখার। রাজধানীসহ সারাদেশে প্রতিবছরই বাড়ছে আবাসন খাতের পরিধি। পুরনো বাড়ি সংস্কার আর নতুন বাড়ি ... Read More »
Welcome To B News Just another WordPress site