Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 668)

Author Archives: bnews24

নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন ও শোক র‌্যালি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শোক র‌্যালি শেষে শহীদদের স্মরণে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল শামীম আহসান এবং প্রবাসী মুক্তিযোদ্ধারা। এসময় বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি সারাদেশে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন এবং শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি ... Read More »

গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের

গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে স্বাধীনতার ঊষালগ্নে ৭১ এর ১৪ ডিসেম্বর বর্বরোচিত হামলায় শহীদ বুদ্ধিজীবীদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে পুরো জাতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামায়াত নিষিদ্ধে উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আছেন ... Read More »

আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রাথী হতে যাচ্ছেন, জনাব টি.এ.কে আজাদ

আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রাথী হতে যাচ্ছেন,  জনাব টি.এ.কে আজাদ, জাতীয় জোটের কো-চেয়ারম্যান ও বি এল ডি পি চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ- সাবেক মাননীয় মন্ত্রীও হুইপ এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নিউজ ফেয়ার গ্রুপের চেয়ারম্যান ও সম্পাদক টি.এ.কে আজাদ আগামী সংসদ নির্বাচনে প্রস্ততি নেয়ার যৌথ ঘোষনা দেন এবং দলের সকল নেতা কর্মীদের পাশে থেকে কাজ করার ... Read More »

পেঁয়াজের কেজি ১৪০ টাকা

গ্রাম-গঞ্জে শীত বেড়েছে। বাজারে এসেছে নতুন পেঁয়াজ। নিয়মানুযায়ী দাম এখন নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু দাম না কমে উল্টো বাড়ছে। ঢাকার বাজারে পেঁয়াজ গতকাল সর্বকালের রেকর্ড দামে বিক্রি হয়। প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম পৌঁছেছে ১৪০ টাকায়। রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর, খিলগাঁও, সেগুনবাগিচা, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া ও মতিঝিল অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। ... Read More »

গাজায় ইসরাইলের বিমান হামলা

ইসরাইলের বিমান বাহিনী হামাস শাসিত গাজা ভূখণ্ডে বুধবার ভোরে হামলা চালিয়েছে। এর আগে সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনীরা রকেট হামলা চালায়। খবর এএফপি’র। সেনাবাহিনী মঙ্গলবার রাতে জানায়, গাজা থেকে ইসলাইলের দক্ষিণাঞ্চলে একটি রকেট হামলা চালানো হয়েছে। এক মুখপাত্র জানান, রকেটটি কোথায় পড়েছে তা জানা যায়নি। বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, রকেট হামলার জবাবে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিমান ... Read More »

জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহবান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পথ বেয়ে দেশকে জ্ঞানভিত্তিক, প্রজ্ঞাময় সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার আহবান জানিয়েছেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।   রাষ্ট্রপতি বলেন, ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহিদ বুদ্ধিজীবীদের, যাঁরা ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে হানাদারবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ ... Read More »

সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজকের এই দিনে আমি দেশবাসীকে শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান ... Read More »

Scroll To Top