Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 141)

Author Archives: bnews24

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০। বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন র‌্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপ্স) উপ-পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যাত্রাবাড়ী, ... Read More »

ব্যালট বাক্স পাঠানো শুরু জাতীয় সংসদ নির্বাচনের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ঢাকার বিভিন্ন অঞ্চলে স্বচ্ছ ব্যালট বাক্স পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে ঢাকা অঞ্চলে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি পুরোপুরি শুরু করেছে ... Read More »

সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণ নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারি চাকরিজীবীদের মধ্যে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মন্ত্রী জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ... Read More »

আমরা কোনো যুদ্ধ চাই না, এই যুদ্ধ বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কোনো যুদ্ধ চাই না। আমি একজন শুধু নারী রাজনীতিক বা প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন মা হিসেবে বিশ্ব নেতাদের কাছে অনুরোধ করবো আপনারা বন্ধ করেন এই যুদ্ধ। বন্ধ করেন এই অস্ত্রের খেলা। এই অস্ত্র প্রতিযোগিতা। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা।’ বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক ... Read More »

নভেম্বরের যে কোনো সময় তফসিল ঘোষণা: ইসি আনিছুর

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরইমধ্যে নভেম্বরের যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেবো। আশা করছি, নভেম্বরের যে কোনো সময় তফসিল দেবো। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ... Read More »

দেশে ৫ লাখের বেশি যানবাহন মেয়াদোত্তীর্ণ: বিআরটিএ চেয়ারম্যান

বর্তমানে সারাদেশে ৫ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল করে- বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে এসব যানবাহনের ৩০ শতাংশ সড়কে চলাচল করে না বলেও জানান তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৩ উদযাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদোত্তীর্ণ ... Read More »

লিটনের সাংবাদিক বের করে দেওয়ার ঘটনায় বিসিবি দুঃখিত

লিটন দাস হোটেল থেকে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিয়েছেন। এ ঘটনার পর গতকাল থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি। সোমবার (১৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। এবার বিসিবির পক্ষ থেকেও লিটনের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পুনেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট ... Read More »

গাজায় কয়েকঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর

অবরুদ্ধ গাজা উপত্যকায় কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিসর। মূলত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা ঢুকতে এবং কিছু বিদেশি পাসপোর্টধারীকে গাজা থেকে নিরাপদে বের করতে রাফাহ ক্রসিং খোলার সময় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। সোমবার মিসরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গাজার স্থানীয় সময় সোমবার সকাল ... Read More »

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের বৈঠকের পর ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।’ সোমবার (১৬ অক্টোবর) বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আফরিন আখতারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়াও উভয় দেশের বহুমুখী ... Read More »

ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ ৩১১ রান

আবারও জ্বলে উঠলেন কুইন্টন ডি কক। ২০২৩ বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। বৃহস্পতিবার লখনৌতে তার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রানের সংগ্রহ পেয়েছে প্রোটিয়ারা। ১৯তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ডি কক থামেন ১০৯ রানে। তার ১০৬ বলের ইনিংসে ছিল ৮ চার এবং ৫ ছক্কার মার। ওপেনিংয়ে নেমে ৩৫.৫ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন ... Read More »

Scroll To Top