Tuesday , 23 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণ নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণ নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারি চাকরিজীবীদের মধ্যে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

মন্ত্রী জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে মোজাম্মেল হক এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় বা অভিযোগ আসে সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের বিষয়টি। এতে সরকার বিব্রত হয়। এখন থেকে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট করা হবে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আ.ক.ম. মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য গুদামজাত করে রাখে তাদের আইনের আওতায় আনা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top