Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » আমির–শাহরুখের অবিশ্বাস্য সেলফি

আমির–শাহরুখের অবিশ্বাস্য সেলফি

আমির–শাহরুখের পরিচয় বহু দিনের। একই অঙ্গনে কাজ করছেন অথচ একসঙ্গে তেমন ছবি তোলা হয় না। অবিশ্বাস্য না? আমির ও শাহরুখের মধ্যে সম্পর্ক কখনো এতটা মধুর ছিলও না যে শখ করে দুজন ছবি তুলবেন। গুটিকয় ছবি যা আছে, সেসব অন্যের তোলা। সম্প্রতি এ দুই তারকা একসঙ্গে একটি সেলফি তুলেছেন। টুইটারে সেটি পোস্ট করেছেন কিং খান শাহরুখ।এক পার্টিতে দেখা হয় দুজনার। কুশল বিনিময়ের পর একটি সেলফি তোলেন দুজনে। টুইটারে ছবিটি আপলোড করে শাহরুখ লিখেছেন, ‘আমরা একে অন্যকে ২৫ বছর ধরে চিনি। কিন্তু একসঙ্গে এটি আমাদের প্রথম সেলফি। অনেক মজা করেছি।’ যাদের সচরাচর একসঙ্গে দেখাই যায় না, তাঁদের সেলফি নিয়ে হইচই পড়ে যাওয়ারই কথা। পরশু মাঝরাতে ছবিটি পোস্ট করার সাত ঘণ্টার মধ্যে ১৮ হাজার ভক্ত ‘লাইক’ দিয়েছেন তাতে, শেয়ার করেছেন প্রায় ছয় হাজার টুইটার ব্যবহারকারী।উল্লেখ্য, দুই খানই এখন উদ্‌যাপন করছেন নিজেদের দুই ছবির সাফল্য। গত বছরের শেষে আমিরের ‘দঙ্গল’ ও এ বছরের শুরুতে শাহরুখের ‘রইস’ বক্স অফিস মাত করেছে। সে জন্য দুজনেই আলাদা আলাদা পার্টি দিয়েছিলেন

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top