Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » লরি ও মাইক্রোবাস ধাক্কা , নিহত ১ ও আহত ১৫ জন

লরি ও মাইক্রোবাস ধাক্কা , নিহত ১ ও আহত ১৫ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের পদুয়ায় লরি ও মাইক্রোবাস চাপায় ১জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি লরি পদুয়া এলাকায় একইমুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় লরিটি মাইক্রোবাসসহ পুদয়া রাস্তায় পাশে অপেক্ষারত যাত্রীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে পথচারী চৌদ্দগ্রামের আতাকরা গ্রামের আলী এরশাদের ছেলে মোহাম্মদ মনসুর মারা যায়। এসময় অন্তত ১৫ জন আহত হয়। চৌদ্দগ্রাম থানার এসআই কায়সার আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৫জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top