নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের কমিটি গঠন; সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, সদস্য সচিব মোস্তাফিজুর
রাজধানীর নবোদয় প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১১ মে, সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। এতে মোঃ মঞ্জুর হোসেন ঈসা-কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মোঃ আসলাম আলী-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ঘোষিত ১১ সদস্যের কমিটিতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা স্থান পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য এস এম মোমো, দাতা সদস্য হাবিবা আক্তার লিপি, গাজী দিলশাদ ও সাধবী আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন ও মোঃ আবু সাঈদ, অভিভাবক প্রতিনিধি সেলিনা বেগম ও মোঃ জামাল হোসেন।
সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং স্কুলের অবকাঠামোগত বিকাশে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
সভায় উপস্থিত বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে স্কুলের সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Welcome To B News Just another WordPress site
