গত ৩রা মে তারিখ নিউজ ফেয়ার গ্রুপ এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে “সরকারের সফলতা ও মিডিয়ার ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী মহোদয়। তিনি তার বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান টি.এ.কে আজাদসহ অন্যান্য সম্মানিত গণ্যমান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের সফলতা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকে আরও সক্রিয় ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
সভাটি একটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
Welcome To B News Just another WordPress site
