Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী
তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী

তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে সাতক্ষীরার আট উপজেলা এলাকা থেকে বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলের শীর্ষ নেতার প্রতি আনুগত্য, সম্মান ও ভালোবাসার টানে ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগেও অনেকে রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই মূলত দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরা থেকেও রাজধানীতে যাচ্ছেন তৃণমূলের এসব নেতাকর্মী ও সমর্থকরা। পরিবহন সংকটের কারণে  ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্যসচিব শাহিন ইসলাম বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে বরণে সাতক্ষীরা জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাত্রদলের জন্য আলাদা গাড়িও বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু জানান, সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এ জন্য সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি করে গাড়ি জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক যানবাহন ঢাকায় যাবে।

আবু জাহিদ বলেন, পরিবহন সংকটের কারণে ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান করছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top