Sunday , 31 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ
বাগমারায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

বাগমারায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলায় উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

পরিষদ সূত্রে জানা গেছে, অস্বচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের জন্য এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি হিসাবে ডিসেম্বর  মাসের চাল বিতরণ করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। ঝিকরা ইউনিয়নে ১৪৩ জন কার্ডধারী সুবিধাভোগ করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কায়েম ফৌজদার, ইউপি সদস্য মোঃ ইয়াহিয়া আল মামুন, মোঃ জব্বার চৌবদার, মোঃ মানিক প্রামানিক,  মোঃ পরেশ উল্লা, মোঃ মোকলেছুর রহমান, মোঃ মোবারক হোসেন মুন্জ, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আঃ রহিম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, ঝিকরা তথ্যসেবার উদ্যোক্তা মোঃ মনজুরুল ইসলাম, সহকারী মোঃ রশিদুল ইসলাম, মোঃ ফজলুর রহমান গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ইউনিয়নের ১৪৩ জন কার্ডধারীর মাঝে চলতি  মাসের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top