Sunday , 31 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় মৎস্য ব্যবসায়ী এনামুল হকের ইন্তেকাল
বাগমারায় মৎস্য ব্যবসায়ী এনামুল হকের ইন্তেকাল

বাগমারায় মৎস্য ব্যবসায়ী এনামুল হকের ইন্তেকাল

বাগমারায় মৎস্য ব্যবসায়ী এনামুল হকের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামের   কৃতি সন্তান আলহাজ্ব ছালাম মুন্সির ২য় পুত্র  ও আত্রাই মৎস্য আড়ৎদার এনামুল হক ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৩৫)বছর। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫)  সকাল ৮ টার সময় রাজশাহী মেডিকেল হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে   সহ-অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ আবু বক্কর সির্দ্দিক, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার সাবেক সহকারী মাওলানা আলহাজ্ব আঃ রাজ্জাক প্রামানিক, দ্বীপচাঁদপুর এর এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী মাওলানা আলহাজ্ব এ টি এম কেনান উর্দ্দিন, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আকরামুল ইসলাম, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক আলহাজ্ব সামসুল হক, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ ছামাদ প্রামানিক, গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল মাষ্টার, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জয়েন উর্দ্দিনের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সাবেক পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মোঃ আবু সায়েম প্রামানিক, আত্রাই মৎস্য আড়ৎদার গণ -সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের জানাজা নামাজ ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টা ৩০ মিনিট সময় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top