শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চিহ্নত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালমান শাহ পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।
পাংশা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।
Welcome To B News Just another WordPress site
