কক্সবাজারে হারিয়ে যাওয়া তিনজনের মধ্যে একজন এখনোও নিখোঁজ।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং এক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারনা সমুদ্রে নামার পর ঢেউয়ের তোড়ে ভেসে যান তিনজন।
চবি “সূত্র জানিয়েছে, মারা যাওয়া ও নিখোঁজ শিক্ষার্থীরা চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে মারা যাওয়া শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান শাবাব, বাড়ি ঢাকার মিরপুর,মোঃ আসিফ আহমেদ বাড়ি বগুড়া, এখনো নিখোঁজ” একজন হলেন, মোঃ অরিত্র হাসান। উভয়ের বাড়ি বগুড়ায়। তারা চবির,শহীদ মোঃ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে পাঁচ বন্ধু ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে শাবাব, অরিত্র ও আসিফ পানিতে নামেন। তবে তাদের সঙ্গে থাকা ফারহান নামের এক শিক্ষার্থী না নামায় প্রাণে বেঁচে যান। ফারহান বলেন, পরীক্ষা শেষে হঠাৎ কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করি। সাগরে নামার কথা ছিল না, কিন্তু শাবাব হঠাৎ নেমে পড়ে। তাকে দেখে অরিত্র ও আসিফও নামে। প্রথমে ছোট ঢেউ ছিল, কিন্তু হঠাৎ বড় ঢেউ এসে তাদের ভাসিয়ে নেয়। তারা উঠতে চেষ্টা করেও পারেনি।’ তিনি বলেন, “ঢেউয়ের ধাক্কায় তাদের অসহায়ভাবে সাগরে হারিয়ে যাওয়ার দৃশ্য।
নিখোঁজ ” প্রফেসর মোঃ সাকিব হাসানের পুত্র” মোঃ অরিত্র হাসান এর বাড়ি বগুড়া, সুলতানগঞ্জ পাড়া, সত্যোপীরতলা নিবাসী ছিলেন।
বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ।
newsfair24.com,NFtvbd.com
Welcome To B News Just another WordPress site
