Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » চুয়াডাঙ্গায় নিপুন (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় নিপুন (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের কাছে নিপুন সাহা (২৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। আহত নিপুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনা চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরের পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শহরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে মানুষ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত শনিবার রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের কাছে প্রতিপক্ষ একদল যুবক নিপুন সাহাকে কুপিয়ে আহত করে। নিপুন চুয়াডাঙ্গা শহরের বাজারপাড়ার কৃষ্ণ সাহার ছেলে।

ওসি আরও জানান, শহরের ফল ব্যবসায়ীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দু’দল যুবকের মধ্যে গত শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়। পরদিন শনিবার এ ঘটনার জের ধরে নিপুন সাহাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।

নিপুন মারা গেছে এমন খবর চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশের একাধিক টিম শহরে টহল শুরু করেছে বলেও জানান ওসি খালেদুর রহমান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top