Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করেছে অন্তর্বর্তী সরকার

দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করেছে অন্তর্বর্তী সরকার

দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করেছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি দপ্তর কমানো হয়েছে। তার দায়িত্বে থাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হলো বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

এদিকে এখন পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে প্রধান উপদেষ্টা কাছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ নিয়েছিলেন।

পরে গত ১৬ আগস্ট শপথ নেন চারজন। এরপর ১০ নভেম্বর নতুন তিনজন শপথ নেন। এর মধ্যে ছিলেন শেখ বশিরউদ্দীন। শপথ নেওয়ার পর তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top