Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » ঢাবিতে গামছায় মোড়ানো নবজাতকের লাশ

ঢাবিতে গামছায় মোড়ানো নবজাতকের লাশ

মোতাহার হোসেন (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের সামনে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিশুটিকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-(পরিদর্শক ) এস আই জাফর জানান, আমরা ৯৯৯-নম্বররে ফোন পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে সন্তানকে দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ওই নবজাতকটিকে ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top