Monday , 18 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » পদ্মায় প্রাণ হারালেন তিন জেলে

পদ্মায় প্রাণ হারালেন তিন জেলে

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো এক জেলে আহত হয়েছেন ।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ।

মৃতরা হলেন- উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ান কান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন, দেওয়ান কান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ। আর আহতের নাম সাগর প্রধানিয়া। তিনি উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরন আলী ঢালী কান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ শিকারে যান জেলেরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন জেলে মারা যান। আহত জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার বলেন, মৃতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top