Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » গ্রেপ্তার করা হয়েছে আড়াই হাজার জঙ্গিকে : র‌্যাব ডিজি

গ্রেপ্তার করা হয়েছে আড়াই হাজার জঙ্গিকে : র‌্যাব ডিজি

দেশে বর্তমানে হলি আর্টিজানের মতো ভয়ংকর  কোনো হামলা চালানোর জঙ্গিদের সক্ষমতা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি, এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। তাদের থেকে আমরা একধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যমতে, জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সক্ষমতা নেই।

আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সম্প্রতি  দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধু হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে। র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, র‌্যাবের কাছে ১৬ জন জঙ্গি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তাদেরকে ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এছাড়াও র‌্যাব কিশোর অপরাধ রুখতেও কাজ করছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top