পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে সন্দেহ করায় তার স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত মাহমুদা আক্তারের (৩৮) স্বামী মো. জহিরউদ্দিন (৪৫) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন অডিটর।কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা। জহিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, মিরপুর ১৪ নম্বর সেকশনের ন্যাশনাল হাউজিং এলাকার একটি বাসার চতুর্থ তলায় দুই ছেলেকে নিয়ে থাকেন মাহমুদা ও জহিরউদ্দিন। বুধবার রাতে রান্নাঘর থেকে একটি বোটি এনে গলাকেটে আত্মহত্যার চেষ্টা চালান গৃহবধূ মাহমুদা। এসময় তার ছোট ছেলে মারুফ সঙ্গে ছিল।
বিষয়টি মারুফ তার বাবাকে জানালে তিনি বাথরুম থেকে এসে স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান মাহামুদা।
Welcome To B News Just another WordPress site
