দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন, অন্তত ৪০ জন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর কসকা এলাকায়, পুলিশ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়, একটি ট্রাক। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার কোরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে, রফিকুল ইসলাম নামে এক কনস্টেবল মারা যান। এছাড়া, প্রাথমিক চিকিৎসা শেষে, একজনকে ছেড়ে দেয়া হলেও বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রংপুরে বাস-নসিমন সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন, অন্তত ২৫ জন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১২জন।
Welcome To B News Just another WordPress site
