Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি মুক্তিযুদ্ধ মঞ্চের

জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি মুক্তিযুদ্ধ মঞ্চের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটুক্তি করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যর পাদদেশে একটি সমাবেশ ও মানববন্ধন করে এসব দাবি জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ।

সভায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি সাদেক মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তুর্য, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতিসহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ২৪ ঘন্টার মধ্যে মশিউর রহমান রাঙ্গা তার বক্তব্য প্রত্যাহার করে না নিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস ঘোষণা করবেন বলে জানান।এছাড়াও মশিউর রহমান রাঙ্গাকে দল থেকে বহিষ্কার করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অনুরোধ করেন। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন তবে এটাকে জাতীয় পার্টির অফিশিয়াল বক্তব্য ধরে নিবেন বলে জানান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

সভায় আল মামুন বলেন, ‘বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শহীদ নুর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। তাদের নিয়ে মশিউর রহমান রাঙা যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চ তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।’

ঢাবি সাধারন ইয়াসিন আরাফাত তুর্য নুর হোসেনকে গনতন্ত্রের পুনরুদ্ধারের সৈনিক আখ্যা দিয়ে বলেন, ‘স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৮৭ সালে গনতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক নুর হোসেন শহীদ হয়েছেন।তাকে নিয়ে কটুক্তি আমরা মেনে নিতে পারিনা।যদি মশিউর রহমান রাঙ্গা বাংলাদেশের গনতন্ত্রকামী কোটি মানুষের কাছে ক্ষমা না চাই তবে বাংলাদেশে তিনি রাজনীতি করার সুযোগ পাবেননা,আমরা তাকে বাংলাদেশের রাজনীতি থেকে উচ্ছেদ করব।’

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আহমেদ হাসনাইন নুর হোসেনকে নিয়ে করা কটুক্তি উল্লেখ করে বলেন, ‘যখন নূর হোসেন শহীদ হয়েছিল তখন কোন ইয়াবার ইয়ায়াবার অস্তিত্ব ছিলনা।তার এই বক্তব্যের মাধ্যমে তিনি একজন শহীদকে, বাংলাদেশের গনতন্ত্রকে অস্বীকার করেছেন।’

উল্লেখ্য, শহীদ নূর হোসেনের মা ছেলেকে কটুক্তি করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন। মুক্তিযুদ্ধ মঞ্চ নূর হোসেনের মাকে সঙ্গতি জানাবেন বলে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।

প্রসঙ্গত, গতকাল রোববার (১০ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ নূর হোসেনকে “ইয়াবাখোর” হিসেবে অভিহিত করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top