Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ১৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চালু

১৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চালু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও ফেরি পারাপার সীমিত আকারে শুরু হয়েছে। বৈরী আবহাওয়া, উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে টানা ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ নৌরুটে চলাচল শুরু হয়।এর আগে বুধবার বেলা পৌনে ১২টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।এদিকে আজ সকালে ছয়টি ফেরি চলাচলের মধ্য ‍দিয়ে নৌরুটে চলাচল শুরু হলেও আধা ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়ার কারণে আবারও তিনটি ফেরি বন্ধ হয়। এখন বাকি তিনটি ফেরি দিয়ে শুধু  যাত্রী পারাপার করা হচ্ছে। কোনো প্রকার যানবাহন পারাপার করা হচ্ছে না।এ কারণে শিমুলিয়া ঘাটে বাস-ট্রাক-প্রাইভেটকারসহ হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিমুলিয়া ঘাটের যাত্রীরা।বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখা হয়। আজ  সকালে তিনটি কে টাইপ ও তিনটি রো রো চালু করা হলেও ৮টার পর ঘাট থেকে আর ফেরি চালু করা যায়নি।শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরির মধ্যে এখন তিনটি রো রো চলছে। কোনো গাড়ি পার করা হচ্ছে না, শুধু যাত্রীদের পার করা হচ্ছে। এদিকে সকাল সাড়ে ৯টায় লঞ্চঘাটে বড় সাইজের ১৩টি লঞ্চ চালু  করা হয়েছে বলে জানা গেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top